এম লুৎফর রহমান/৫২ মফস্বল ডেস্ক।।
নরসিংদীতে আসামি ধরতে গিয়ে উজ্জল মিয়া (৩০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
তাকে কুপিয়ে আহত করেছে আসামিরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রায়পুরার বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল উজ্জল মিয়াসহ রায়পুরার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত কয়েকজন পুলিশ সদস্য একাধিক ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়াভুক্ত আসামি কামাল ওরফে পিচ্চি কামালকে ধরতে বালুয়ান্দি এলাকায় অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল উজ্জলকে কুপিয়ে আহত করে আসামি কামাল ও তার সহোযোগীরা পালিয়ে যায়। কনস্টেবল উজ্জলের পায়ে ও মাথায় আঘাত পেয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024