প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০১৭, ৬:০৩ অপরাহ্ণ
নরসিংদীর শিবপুরে পিতার প্রতিষ্ঠিত স্কুলে তালা দিয়েছে ছেলে

এম লুৎফর রহমান / ৫২ মফস্বল ডেস্ক।।
শিবপুরে পিতার নামে প্রতিষ্ঠিত এক স্কুলে তালা দিয়েছে ছেলে। ফলে পাঁচ দিন যাবত প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়েছে স্কুলের প্রায় ৩৫০জন শিক্ষার্থী। তারা প্রতিদিন স্কুল বন্ধ থাকার কারণে ক্লাস না করেই বাড়ি ফিরছে। এতে উদ্বিগ্ন অভিভাবক মহল।
জানা গেছে, উপজেলার বানিয়াদিতে মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংরেজি ভার্সন) ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন মিনারা বেগম ও তার ছেলে মো. আনিসুর রহমান (কামরুল)। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪ শতাংশ জমিতে পিতার নামে স্কুলটি নির্মাণ করেন মিনারা বেগম। তার পিতার নাম আকতার আলী আফ্রাদ মাস্টার। পিতার স্মৃতিতে মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজটি করা হয়। কিন্তু দীর্ঘ দুই বছর পর ওই জমি মৃত আকতার আলী আফ্রাদ মাস্টারের ছোট ছেলে নবীউল আফ্রাদ তার দাবী করে এখান থেকে স্কুলটি সড়ানোর দাবী করেন।
গত পহেলা ফেব্র“য়ারী সকালে স্কুলটিতে এসে শিক্ষক, শিক্ষার্থীরা দেখেন বাইরে বেঞ্চ, চেয়ার টেবিল এবং স্কুলের ফটক ও রুমে রুমে তালা। গুরুত্বপূর্ণ ফাইলপত্র আগুনে পুরানো। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে ওইদিন তালা খুলে দেওয়া হয়। কিন্তু পরেরদিন আবারও তালা লাগানো হয়। এখনো পর্যন্ত স্কুলে তালা ঝুঁলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারা বেগম বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে পিতার নামে প্রতিষ্ঠানটি করেছি। কিন্তু আমার ছোট ভাই নবীউল ও তার ছেলে নাহিদ জোরপূর্বক ওই জমি তাদের দাবী করে স্কুলে তালা দিয়েছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। রবিবার সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, বাইরে বেঞ্চ, চেয়ার টেবিল পড়ে আছে। স্কুলের ফটক ও রুমে রুমে তালা ঝুঁলছে। আগত শিক্ষার্থীরা বাইরে হাটাহাটি করছে। এ বিষয়ে নবীউলের ছেলে নাহিদ তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, মিনারা বেগম (আমার ফুফু) আমাদের জমি দুই বছরের জন্য ভাড়া নিয়েছিলেন। ২০১৬ সালে ভাড়ার চুক্তি শেষ হয়। এখন ওই জমি তিনি ওয়ারিশ সূত্রে পাবেন বলে দাবী করে যেতে চান না। আমরা চুক্তি অনুযায়ী জয়গা ছেড়ে দেওয়ার জন্য বললে তারাই চলে গেছেন। পরে আমরা তালা দিয়েছি। তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024