
৫২ জাতীয় ডেস্ক।।
এম,লুৎফর রহমান,নরসিংদী থেকে।।
নরসিংদীর পাঁচদোনা থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ মিয়া (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত হানিফ ফরিদপুরের মধুখালির গয়েশপুরের আক্তার হোসেনের ছেলে। মঙ্গলবার (০৮ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার পাঁচদোনা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফ্ফার। জেলা গোয়েন্দা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচদোনা মোড়ে হানিফ নামের একজনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবা ট্যাবলেট সে নরসিংদীতে বিক্রি করার জন্য ঢাকা থেকে নিয়ে এসেছিল।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুল গাফ্ফার বলেন, গ্রেপ্তারকৃত হানিফ ঢাকার রামপুরায় থাকে। সে প্রায়ই ইয়াবা বিক্রি করতে নরসিংদীসহ বিভিন্ন জেলায় যায়। এরই ধারাবাহিকতায় সে নরসিংদীতে মাদক বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। হানিফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024