
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে সেদেশের বিশেষ আদালত। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো সেনাপ্রধানকে রাষ্ট্রদোহ মামলায় দায়ী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
আজ (মঙ্গলবার) বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল এ রায় ঘোষণা করে। বিচারকদের এই প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধু হাই কোর্টের বিচারপতি নজর আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম।
মোশাররফের বিরুদ্ধে এই মামলা করেছিল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার। পরে সুপ্রিম কোর্টের আদেশে এই আদালত গঠিত হয়।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024