প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০১৬, ৯:২৬ অপরাহ্ণ
পোস্টার-বিলবোর্ডে লাগাতে ডিসিসির অনুমতি লাগবে’

৫২ মফস্বল ডেস্ক।।
ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক বলেছেন, 'রাজনৈতিক পোস্টার-বিলবোর্ডে লাগাতে সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে।'
শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে রাজধানীর গুলশানে অননুমোদিত বিলবোর্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।মেয়র আনিসুল হক বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অননুমোদিত সকল পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দেয়াল লিখনও মুছে ফেলতে বলা হয়েছে। আগামী ২২ আগস্টের মধ্যে এগুলো অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে বলেছে আদালত।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024