৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মারা গেছেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে শুভ্রা মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গুরুতর অসুস্থ হওয়ার পর গত শুক্রবার শুভ্রা মুখার্জিকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
শুভ্রা মুখার্জির পৈতৃক বাড়ি বাংলাদেশে। ২০১৩ সালে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জি স্বামীর সঙ্গে নড়াইলে তাঁর পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024