
মমিনুল ইসলাম বাবু, ৫২ কুড়িগ্রাম থেকে।।
‘আমি নতুন মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করবো।’ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী হতদরিদ্র এ জেলার মানুষকে ভালবাসেন। ২৮ বছর পর তাদের উন্নয়নের কথা চিন্তা করে আমাকে কাজ করার জন্য মন্ত্রণালয় দিয়েছেন। এ মন্ত্রণালয় যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারি এজন্য আপনাদের সহযোগিতা চাই। এছাড়াও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করবো বলে তিনি জানান।’
জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধিজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানের ব্যানারে ঢল নামে মানুষের। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের জাপা’র সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, সামাজিক, সাংষ্কৃতিক ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024