৫২ কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের গাফলতির কারনে সদ্য সমাপ্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩ শিক্ষার্থী অংশ গ্রহণ করতে না পাওয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কৈফিয়ত তলব করেছে উপজেলা শিক্ষা অফিস। গত সোমবার ফুলবাড়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশেদুল হক মন্ডল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে চন্দ্রখানা সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা খাতুনকে কৈফিয়ত তলব করা হয়। পত্র প্রাপ্তির ৩ কর্ম দিবসের দিনের মধ্যে সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হলে উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের বিষয়টিও পত্রে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য যে, উপজেলার কুমারপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম পলাশ রোল-২৩, একই গ্রামের গনেশ চন্দ্রের মেয়ে শিমু রোল-১২ এবং রতন চন্দ্রের মেয়ে পল্লবী রোল-২৭ চন্দ্রখানা সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী ছিল। তাদের ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) কেন্দ্র থেকে ২০১৮ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল। কিন্তু পরীক্ষার আগের দিন ওই শিক্ষার্থীরা জানতে পারেন তাদের প্রবেশ পত্র আসেনি। কয়েকটি জাতীয় পত্রিকা সহ স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। অবশেষে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী জানান, প্রত্রিকায় প্রকাশিত খবর দেখে অভিযুক্ত শিক্ষককের নিকট কৈফিয়ত তলব করা হয়েছে। তার জবাবের ভিত্তিতে পরর্বতী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024