
৫২ শিক্ষা ও সাহিত্য ডেস্ক।।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. খোন্দকার
নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে এখনো অনড় শিক্ষার্থীরা।
ছাত্র আন্দোলনের মুখে
রোববার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও বিক্ষুব্ধ ছাত্ররা
প্রশাসনিক ভবনের সামনে দিবারাত্রি অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছে।
আজ (সোমবার) সকাল থেকে
ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসে এসে
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা ভিসির
নানা অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারির অভিযোগ সম্বলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে।
এদিকে, শনিবার
বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর ছাত্ররা আবারো হামলার
আশঙ্কা করছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভিসি। তিন সদস্যের
তদন্ত কমিটি গঠন করেছেন। এরইমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
তবে, শিক্ষার্থীদের
ওপর হামলার ঘটনায় পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর মো. হুমায়ূন কবির।
কোনোরকম অপ্রীতিকর অবস্থা ঠেকাতে ক্যাম্পাসের প্রধান ফটক ও আশপাশে
অতিরিক্ত পুলিশ মোনায়েন করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্মন
ওদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)
সদ্য যোগদানকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। টানা ১১ ঘণ্টা
আন্দোলনের মুখে যোগদানের দুই দিনের মাথায় গতকাল রাত ১০টার প্রক্টর অধ্যাপক
ড. মাহবুবর রহমানকে পদত্যাগে বাধ্য করা হয়।
এ অবস্থায় অধ্যাপক ড.
পরেশ চন্দ্র বর্মনকে সাময়িক প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালনের সাথে সঙ্গে অতিরিক্ত
প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে ড. পরেশকে। পরবর্তী নির্দেশ না দেওয়া
পর্যন্ত তিনি একইসঙ্গে উভয় দায়িত্ব পালন করবেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024