৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারী হিসেবে স্বীকৃত ইরানের গিতি মুসাভি এবারে আগে গড়া নিজের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছেন। তাবরিজ নগরে ১২,৩৮০ কেজি ওজনের ট্রাককে ৩০ মিটার টেনে নিয়ে এ রেকর্ড গড়েন তিনি।
এর আগে, চলতি মাসের গোড়ার দিকে ১২,২৭০ কেজি ওজনের ট্রাক টেনে নিয়ে নতুন গিনিজ রেকর্ড গড়েছিলেন গিতি। ১১,৩৫০ কেজি ওজনের ট্রেইলার টেনে নিয়ে গিতির আগে এ রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার এক নারী।

এবারে নতুন রেকর্ড গড়ার পর গিতি বলেন, খোদা আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা অন্তত পক্ষে আমার কাছে, আমার চারপাশে যারা আছেন তাদের কাছে এবং ক্রীড়া জগতের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য। এ ছাড়া, নারীর সক্ষমতা বিশ্বে তুলে ধরা এবং নারীও যে ইচ্ছা করলে শক্তিমত্তা দেখাতে পারে তা তুলে ধরার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024