
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের অরুণাচল প্রদেশে সন্দেহভাজন নাগা সন্ত্রাসীরা অরুণাচলের ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক তিরং আবো এবং তার সঙ্গীসহ মোট ১১ জনকে হত্যা করেছে। মঙ্গলবার অরুণাচল প্রদেশের তিরাপ জেলার বোগাপানি গ্রামে ওই ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে প্রকাশ, কমপক্ষে ২০ জন আততায়ী
পশ্চিম খোনসা বিধানসভার বিধায়ক তিরং আবো ও তার সঙ্গীদের উপরে আচমকা
অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই
তিরং ও তার দশ সঙ্গী নিহত হন।
পুলিশ সূত্রে প্রকাশ, তিরং আবে এসময় তিনটি
গাড়ির কনভয় নিয়ে যাচ্ছিলেন। এরমধ্যে একটি গাড়ি তার ছেলে চালাচ্ছিলেন যেটি
প্রথম গাড়ি ছিল। সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ
করলে ঘটনাস্থলেই তারা নিহত হন। অসম রাইফেলসের জওয়ানরা গোটা এলাকা ঘিরে
ফেলে হামকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
অরুনাচল প্রদেশের তিরাপ জেলায় নাগা জঙ্গি
সংগঠন এনএসসিএন(খাপলাং) গোষ্ঠীর যথেষ্ট প্রভাব থাকায় পুলিশ প্রাথমিকভাবে
এনএসসিএন(খাপলাং) গোষ্ঠীকে ওই হত্যাকাণ্ডে দায়ী বলে সন্দেহ করছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কারনাড সাংমা ওই ঘটনায় গভীর দুঃখ ও শোকপ্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ওই ঘটনায় শোক প্রকাশ করে তিনি হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024