
ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
এলাকায় যখন চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহসহ নানামুখী অসামাজিক কার্যকলাপে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঠিক তখনই ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন ইলিশা পুলিশ ফাঁড়িতে একজন সৎ সাহসী পুলিশ কর্মকতা কে ইনর্চাজ হিসেবে দায়িত্ব দিয়েছেন আর সেই পুলিশ কর্মকতার নাম হলো এসআই মোক্তার হোসেন তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে কঠোর হাতে দমন করেন অনৈতিক কর্মকান্ড। যে কোনো অপ্রীতিকর ঘটনা শুনলেই সাথে সাথে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এছাড়াও বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ ইলিশা রাজাপুরবাসীর কল্যানে পৌঁছে দিতে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। রাতদিন অক্লান্ত পরিশ্রম করে অপরাধ দমনে সফলতা অর্জন করেছেন তিনি। শুধু তাই নয়; নিয়মিত পুলিশিং কমিউনিটির মাধ্যমে তিনি অপরাধ দমনে নতুন প্রজন্মকেও উদ্বুদ্ধ করেন। জনগণের কাছে তিনি একজন সৎ, নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছেন এ এস আই সুজন ও খলিলসহ ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্যগণ। একদিকে যেমন অল্পদিনেই এ পুলিশ কর্মকর্তা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি হয়ে উঠেছেন। অপরদিকে স্থানীয় চোরাচালানী, জুয়ারী, মাদকসেবী ও অপরাধীদের মাঝে দেখা দিয়েছে আতংক। এমনকি মামলার কুফল সম্পর্কে অবহিত করে অনেক ঘটনা মীমাংসা করে দিচ্ছেন তিনি। তিনি একজন নিরহংকারী সাদা মনের মানুষ। নিজেকে নিয়ে কোন গর্ব ও অহংকার নেই। তিনি সবাইকে সম-মূল্যায়নের মাধ্যমে আইনসেবা নিশ্চিত করছেন। এমন একজন ফাড়ির ইনর্চাজ ইলিশা রাজাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো।সম্প্রতি একান্ত স্বাক্ষাতকারে এ প্রতিবেদকে বলেন, ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন স্যার ও ভোলা সদর থানার ওসি ছগির মিয়া'র নির্দেশে ও আল্লাহ তা’আলার অশেষ রহমতে ইনচার্জ হিসাবে ইলিশা পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই এরই মধ্যে আমি আমার সহকর্মীদের নিয়ে দুই ইলিশা ও রাজাপুরবাসীর জান-মালের নিরাপত্তা তথা চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে সর্বাত্মক অভিযান পরিচালনা করেছি। এসকল অভিযানে আমার ফাঁড়ির অধীনস্থ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গ্রামপুলিশ, ছাত্র-যুব সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে পেয়েছি। যার ফলে অসহায়দের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিৎ করা সম্ভব হয়েছে। সকলের সর্বাত্মক সহযোগিতায় সমাজকে মাদক, যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করার অভিযান অব্যাহত রেখেছি। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার কথা উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024