প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০১৭, ৯:১১ অপরাহ্ণ
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর ৯ ম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

ইয়ামিন হাওলাদার,ভোলা/ ৫২ মফস্বল ডেস্ক।।
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর ৯ ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ভোলা শহরের উকিলপাড়াস্থ বাসায় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভোলা সদর আসনের সাবেক এমপি (বি.জে.পি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর , জেলা বি,এন,পির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান, মরহুম নাজিউর রহমানের সন্তান বিশিষ্ট অর্থনীতিবীদ ড: আশিকুর রহমান শান্ত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ন কবির সোপান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (বি.জে.পি) ব্যারিস্টার ওয়াশিকুর রহমান অঞ্জন, ভোলা জেলা সভাপতি (বিজেপি) আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, জেলা ছাএসমাজ এর আহবায়ক মো: আনোয়ান হোসেন, সদস্য সচিব কামাল উদ্দিন সর্রদার, যুগ্ম আহবায়ক শান্ত ঘোষ প্রমুখ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024