ভোলায় পৈত্রিক সম্পত্তি নামজারী করার বৃদ্ধাকে মারধর
৫২ মফস্বল ডেস্ক।।
ভোলা সদর উপজেলার জামিরালতা এলাকার ৭নং ওয়ার্ডের মোঃ রুহুল আমিনের পৈত্রিক সম্পত্তি নামজারী করায় তার প্রতিপক্ষ গ্রুফ তার উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, রুহুল আমিন পৈত্রিক সম্পত্তি পূর্বের নামজারী খারিজ এস এ ৩৯ খতিয়ান থেকে নামজারী জমা খারিজ করে নতুন ৯২৮ খতিয়ান করে এরই সূত্র ধরে তার প্রতিপক্ষ খোকন ও বাহার গত ১৯ই মার্চ সকাল ৮টার সময় আবু ডাক্তার বাড়ী মসজিদের সামনে তার উপর অতর্কিত হামলা চালায়।
এতে ঐ বৃদ্ধ রুহুল আমিন গুরুতর আহত হয়। রুহুল আমিনকে এভাবে আঘাত করলেও তার প্রতিপক্ষ খোকন বাহারের ভয়েতে কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি।
জানাযায়, রুহুল আমিন জামিরালতা গ্রামের ০৭নং ওয়ার্ডের মৃত সেরাজল হকের ছেলে সে দীর্ঘদিন ঢাকায় ছিল। ২০১০ সালে নিম তলীর ভয়াবয় দূর্ঘটনায় তার পরিবারের তার ছেলেসহ ৩জন নিহত হয়। এই শোকে তিনি দীর্ঘদিন ঢাকাই ছিলেন এবং তার একটি চোখে সমস্যা দেখা দেয়।
এই সুযোগে একই এলাকার মৃত: আবু আল খায়েরের ছেলে মোঃ বাহার (৪০), খোকন (৩৮) জামিরালতা মৌজার এস.এ ৩৯ খতিয়ানের ৪৭০নং দাগের ৭৬ শতাংশ ভূমি দখলের চেষ্টা করে আসছে।
এর পরিপ্রেক্ষিতে এস.এ ৩৯ খতিয়ান থেকে নামজারি জমা খারিজ করে নতুন ৯২৮ করায় তার উপর এই নির্মম নির্যাতন নেমে আসে। বৃদ্ধ রুহুল আমিন মাননীয় বাণিজ্য মন্ত্রি, ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা করছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024