ইয়ামিন হোসেন/ ৫২ মফস্বল ডেস্ক।।
ভোলা সদর উপজেলার ২নং রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, ঐ বিদ্যালয়ের নৈস্য প্রহরি মো: ইব্রাহিম বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে না জানিয়ে ৪২ কেজি নতুন পাঠ্য বই ও ৫৭ কেজি লোহা গোপনে শুক্রবার বিকাল ৩টায় বিক্রি করেছেন।
স্থানিয়রা খবর পেয়ে বিক্রিকৃত বই ও লোহাগুলো আটক করে শিক্ষা অফিসার কে যানালে তিনি ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের (এ এস আই) মো: খলিল ও কনেষ্টবল জসিমের মাধ্যমে বিক্রিকৃত বই ও লোহাগুলো একটি ভ্যান গাড়িসহ আটক করে ইলিশা পুলিশ পাড়িতে নিয়ে আসে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জব্ধ কৃত ভ্যান গাড়িটি ছেড়ে দেন এব্যপারে শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভ্যান গারির মালিক আলম ফরাজি পাঠ্য বই কিনেছে সত্য কিন্তু তিনি নির্দোষ।
সচেতন মহলের দাবি সরকারী বই ও লোহাগুলো সাথে জব্ধ কৃত ভ্যান গাড়িটি একজন দ্বায়িত্ব শিল ব্যাক্তি কিভাবে ছেড়েদেন-? ঐ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয় টি দুঃখ্য জনক তবে ইব্রাহিম কর্তৃপক্ষের কাউকে পরোয়া করেনা।
এব্যাপারে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা জান্নাতুল মুনিয়া জানান, বই বিক্রির কথা শুনেছি কিন্তু ইব্রাহিম আমাকে কিছু বলেনি অভিযুক্ত ইব্রাহিমের সাথে যোগাযোগ করলে সে পুরাতন কিছু লোহা ও পুরাতন ও কিছু নতুন বই বিক্রি করেছি বিদ্যালয়ের সভাপতি (গাছ চোর আমার বিরুদ্ধে লেগেছে এই বিদ্যালয় আমি ইব্রাহিম অনেক টাকা খরচ করেছি)।
এব্যাপারে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, নতুন কি বা পুরাতন পাঠ্য বই বিক্রি করার কোন নিয়ম নেই সেই ২নং রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024