ভোলা প্রতিনিধি ।।
ভোলা থেকে লক্ষীপুর রুটে চলাচলকারী কিষানী নামের একটি ফেরি থেকে পড়ে সাব্বির হোসেন(৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে কিষানীর মাষ্টার আমির হোসেন জানিয়েছেন। নিখোঁজ সাব্বির হোসেনের বাবার নাম রবিউল হোসেন। তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার হরিগঞ্জ গ্রামে।
কিষানী ফেরি সূত্র জানায়,সাব্বির হোসেন তার মাতা জোসনা বেগমের সাথে চট্রগ্রাম থেকে সীমান্ত বাস যোগে ভোলায় নিজ বাড়ির উদ্দেশ্যে আসতেছিল। বুধবার ভোর রাতে লক্ষীপুরের মজুচৌধুরীর হাট ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি কিষানীতে করে মেঘনা নদীর বিরবিরির চরের পূর্ব পার্শ্বে পৌঁছলে কিশোর সাব্বির ফেরি কিনারায় গেলে হঠাৎ নদীতে পড়ে যায়।
কিষানীর মাষ্টার আমির হোসেন জানান, কয়েকঘন্টা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয় নি। এদিকে সাব্বির হোসেনের সন্ধানে ট্রলার ও স্পীডবোট যোগে স্বজনরা নদীতে অভিযান চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ভাগ্যে কি ঘটেছে তা জানা যায় নি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024