
ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড’১৯ সফলভাবে বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।বুধবার সকালে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কেন্দ্রের সভাকক্ষে ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিভিল
সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়
ডাক্তার হাছনাঈন আহমেদ, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক
অমিতাভ রায় অপু, সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, মোকাম্মেল হক মিলন, নজরুল
হক অনুসহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহণ
করেন।
এসময়
সিভিল সার্জন জানান ১৯ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
জেলায় মোট ১৭৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন “এ”ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার শিশুকে ১টি নীল রঙের
এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪২ হাজার ২৯৬ জন শিশুকে লাল রঙের
ক্যাপসুল খাওয়ানো হবে। পরে ডাক্তার হাসনাইন আহমেদ এবিষয়ে বিস্তারিত তুলে
ধরে মাল্টিমিডিয়ায় একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024