
৫২ জাতীয় ডেস্ক।।
সড়ক ও মহাসড়কের ওপর নির্মিত ব্রিজ, সেতু থেকে টোল
আদায়ের ব্যবস্থা অনেক আগে থেকেই চালু রয়েছে। এবার জাতীয় মহাসড়ক
ব্যবহারকারীদের সেতুর সাথে মহাসড়ক থেকেও টোল দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসনা।
সভা শেষে
প্রধানমন্ত্রীর এ নির্দেশ গণমাধ্যমকর্মীদের সামনে ব্যক্ত করে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ‘ব্রিজে আমরা টোল নিই। সড়ক নয়,
জাতীয় মহাসড়কগুলোতে থাকা (যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা,
ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক) ব্রিজ ছাড়াও রাস্তার ওপর টোল বসানো হবে।
সারাবিশ্বে তাই আছে। টোলে কত টাকা নির্ধারণ হবে, সেটা ঠিক করব এখন। কারণ
এইভাবে আর পারা যাবে না।’
এম এ মান্নান আরও
বলেন, ‘এই টাকা ব্যয় করা হবে রাস্তা মেরামতে। পশ্চিমা দেশে এটা খুবই
জনপ্রিয়। এটাকে তারা বলে ‘ইউজার পেইড' বা ব্যবহার করেন, পেমেন্ট করেন। এই
টোলের টাকা আলাদা অ্যাকাউন্টে যাবে। এগুলো রাস্তার মেরামতে ব্যয় করা হবে।’
কীভাবে টোল আদায় হবে
তা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদেশে আমরা যেটা দেখেছি, সেকশন সেকশন
হয়। ধরুন, ২০০ মাইল রাস্তা। প্রত্যেক ৫০ মাইল রাস্তায় একটা গেট থাকে।
স্থানীয় গাড়িগুলো ১০ মাইল গিয়ে আরেক রাস্তায় গেলে টোল আসবে না। লং ডিসটেন্স
ট্রাভেলারদের (দূরবর্তী যানবাহন) জন্য এটা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কাজ
করবে আমাদের প্রকৌশলীরা।’
এখানে অযৌক্তিক কিছু হবে না বলেও আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024