
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি বলেছেন, সৌদি
আরবের আবহা বিমানবন্দরে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
মোতায়েন করা রয়েছে তা ইয়েমেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে নি।
বুধবার রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের সঠিক লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে আবহা বিমানবন্দরের পর্যবেক্ষণ টাওয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ টাওয়ার ব্যবহার করে সৌদি আরবের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে বিমান পরিচালনা করা হয়।

জেনারেল সারিয়ি জানান, ইয়েমেনের ওপর সৌদি
নেতৃত্বাধীন আরব জোট যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র
দিয়ে এ হামলা চালানো হয়েছে। তিনি এর আগে বলেছেন, “সৌদি অপরাধের জবাবে আমরা
চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নেব।”
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024