৫২ জাতীয় ডেস্ক।।
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব) ক্রসফায়ারে অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
বন্ধুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর প্রধান (সিও) অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদ।
তিনি জানান, রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইলের কাঠেরপুল এলাকা দিয়ে যাওয়ার সময় র্যাবের টহল টিমের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুই যুবক।
এ সময় র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করলে র্যাবকে লক্ষ্য করে তারা গুলি চালায়। এমন পরিস্থিতিতে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে অজ্ঞাতপরিচয় ওই যুবক নিহত হন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024