
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্ত বাহিনী।
বিজিবির গণমাধ্যম শাখা থেকে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সংবাদিকদের জানানো হয়, “নায়েক রাজ্জাককে দেশে ফেরত আনার পরপরই পিলখানায় প্রেস ব্রিফিং করবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তবে ফেরত অাসার সময় এখনো জানা যায়নি।”
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার কিছু পরে মিয়ানমারের মংডুতে ওই বৈঠক শুরু হয়।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বাংলাদেশের প্রতিনিধিদলটি টেকনাফ থেকে মংডুর উদ্দেশে যায়। সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফ বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ। একজন চিকিৎসকও ছিলেন প্রতিনিধিদলে।
মিয়ানমারের পক্ষে সে দেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল থি হান।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024