
এম সহিদুল ইসলাম, ৫২ লালমনিরহাট থেকে।।
শনিবার(২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে এ সংঘর্ষ বাঁধে।
লালমনিরহাটে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনন্ত ১২ জন আহত হয়েছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন!
http://nch52.com/news-video/14543/
আহতরা হলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের ছেলে অনন(২৩), গোকুন্ডা যুবলীগের তারেক(৩০)সহ কমপক্ষে ১২জন আহত হয়েছেন। তারা স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০ টা থেকে জেলা পরিষদ অডিটরিয়ামে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। এসময় জেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন।
এদিকে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সদর হাসপাতালে ৫ জন ও ১ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024