
৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর সদরে বাঘের বাজারের হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সাড়ে ৫ বছরের মেয়ে শারমীন সুলনাতাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে ধৃত আসামিরা শিশু শারমীনকে নিজেদের ভাড়া বাসায় নিয়ে যায়। এ সময় ভয় পেয়ে সে কান্না শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ টয়লেটে লুকিয়ে রাখে।
এই ঘটনায় ঐদিন ২ জনকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের ধোবাউড়া থানার আকন্দপাড়া পূর্ব শ্রীপুরের মোকলেছুর রহমানের সন্তান মাহবুব মিয়া (২৭) এবং নেত্রকোনার কেন্দুয়া থানার বালুচর গ্রামের মাসুদ মিয়ার সন্তান রাব্বী মিয়া (২১)।
শারমিন হত্যা মামলার দুইজন আসামি মাহবুব ও রাব্বি শনিবার (৯ মে), তাদেরকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ ।
পরদিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মাহবুব ও রাব্বী। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কে কারাগারে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর থানার এসআই সাদেক হোসেন।
উল্লেখ্য, শনিবার (৯ মে), ১১ টায় নিহত শিশু শারমিন বাসার পাশে খেলতে যায়, কিছুক্ষণ পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি মোবাইল নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপন চেয়ে ফোন করে অপহরনকারীরা। পরে দুপুরে আব্দুল আলীর বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের রুম থেকে উদ্ধার করা হয় শারমিনের মরদেহ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024