প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ৮:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০১৮, ১১:৪৯ পূর্বাহ্ণ
শীতের শুষ্ক ত্বক থেকে বাঁচুন
৫২ লাইফ স্টাইল ডেস্ক।।
শীত এসেছে। হেমন্তের বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব। ত্বকেও টান ধরছে। তৈলাক্ত ত্বকও এই সময় বেশ শুষ্ক হয়ে যায়, আর যদি এমনিতেই শুষ্ক ত্বক হয় তাহলে তো কথাই নেই। তাই শুরু থেকেই যত্ন নিন। জেনে নিন শীতের শুরুতে ত্বকের যত্ন নেওয়ার কয়েকটি উপকারি টিপ্স।
- শীতে গরম জলে স্নান করেন সকলেই। তবে গরম জল ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়। তাই গরম জলে মুখ একেবারেই ধোবেন না।
- শীতকালে ত্বক ময়শ্চারাইজ করা বিশেষ প্রয়োজন। বার বার ময়শ্চারাইজ করুন।
সবচেয়ে ভাল হয় যদি অয়েল বেসড ভেষজ ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।
- শীতকালে মরা চামড়ার কারণে ত্বক দেখতে নির্জীব লাগে। শুষ্ক ত্বকে এই
সমস্যা বেশি হয়। তাই সপ্তাহে অন্তত এক দিন এক্সফোলিয়েশন করা প্রয়োজন।
- শীতকালে বাইরে বেরোলে রোদের তাপ শুষ্ক ত্বকে
আরও বেশি প্রভাব ফেলে। তাই বাইরে বেরোলে অবশ্যই অন্তত এসপিএফ ১৫ যুক্ত সানস্ক্রিন লাগান।
- যে সব বিউটি প্রডাক্টে অ্যালকোহল থাকে সেগুলো ত্বক আরও শুষ্ক করে দেয়।
তাই ত্বক শুষ্ক হলে এই ধরনের প্রডাক্ট এড়িয়ে চলুন। বরং ক্লিনজিং মিল্ক জাতীয় প্রডাক্ট ব্যবহার করুন।
- ত্বক যদি খুব শুষ্ক হয় তাহলে শীতের শুরুতে অনের রকম সমস্যা শুরু হয়।
যত্ন নেওয়ার পরও যদি ত্বক অতিরিক্ত শুষ্ক লাগে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024