
মামুন হোসেন , ৫২ গাজীপুর অফিস ।।
হৈ- হুল্লোড়, আড্ডা, বাহারি খাবারের আয়োজনে, ফটোসেশন, মন মাতানো গান ও আবৃত্তি পরিবেশের সমন্বয়ে ক্লাস পার্টি আয়োজন করেছে, শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন "শিশু বিকাশ স্কুল" এর শিক্ষার্থীরা। ক্লাস পার্টি উপলক্ষে নানা রঙের বেলুন ও ফুলে শ্রেণীকক্ষগুলো সুসজ্জিত করে এবং নিজ পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় ফুলেল ফিতা ও কেক কেটে প্রতিটি শ্রেণীর ক্লাস পার্টির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
মোঃ ফকির মোরশেদ আলম ও স্কুলের প্রতিষ্ঠাতা সোনিয়া সুলতানা নিশি'র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ কামাল।
বিশেষ অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ডের সভাপতি মজনুল হক মজনু, ইউনিয়ন যুবলীগ নেতা জজ মিয়া শেখ, ইসলাম ফকির।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিল বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য শামীম হোসেন, লিটন, হেনা, আকলিমা, নাসিমা, মাছুমা প্রমুখ।
অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানও শিশুদের মনের বিকাশ ঘটায়। আনন্দহীন শিক্ষা শিশুদের যেমন মেধার বিকাশ ঘটায় না, তেমনি সে রকমের শিক্ষা শিশুদের বেশিক্ষণ মনেও থাকে না। এ আনন্দ তাদের নতুন ক্লাসে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগায়।
ক্লাস পার্টির বর্ণিল এই উৎসবে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, কৌতুক, অভিনয়, দর্শক পর্ব কোনটিই বাদ যায়নি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024