
৫২ গাজীপুর থেকে।।
গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়িতে এক শিশুকে জবাই করার ভয় দেখিয়ে চাঁরজনে মিলে বলৎকারের ঘটনায় ৮ হাজার টাকা ক্ষতিপুরণ নির্ধারণ করেছেন স্থানীয় এক আওয়ামীযুবলীগ নেতা।
ঘটনাসূত্রে জানাগেছে, রাজাবাড়ি ইউপির ৮নং ওয়াডের সাটিয়াবাড়িতে (খাসপাড়া) এক শিশুকে জবাইকরার ভয়দেখিয়ে স্থানীয় শফিকুলের ছেলে রেজাউল, আফাজ উদ্দিনের ছেলে রাকিব, মোবারকের ছেলে সোটন ও মঞ্জুরের ছেলে শান্ত এই চাঁরজন মিলে ১৫ থেকে ২০ দিন যাবৎ বলৎকার করেণ। ঘটনাটি ভিকটিম গত ৮ নভেম্বর (শুক্রবার) তার মাকে জানালে এলাকায় আলোড়ণ সৃষ্টি হয়। পরে স্থানীয় আওয়ামীযুবলীগ নেতা ইউসুফ আলী শেখ গতকাল ১৩ নভেম্বর (বুধবার) এই ঘটনায় বলৎকারকারী চাঁরজনকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করে বলৎকারের শিকার শিশুটির পরিবারকে দেয়ার সিদ্ধান্ত দেন বলে জানান ওই নেতা।
বলৎকারের শিকার শিশুটির মা জানান, ‘আমারা গরিব মানুষ তারা এলাকার প্রভাবশালী তারা যেই বিচার করবে তা মেনেই এলাকায় থাকোন লাগবো, তাগোর বিচার না মানলেতো এলাকায় থাকোন যাইবোনা’।তাই ভয়ে আইনের কাছে না গিয়ে তাদের বিচার মানন লাগছে। তিনি আরো জানান, ক্ষতিপুরেণের ৮ হাজারের মধ্যে ৪ হাজর টাকা তিনি পেয়েছেন।
এদিকে স্থানীয় আওয়ামীযুবলীগ নেতা ইউসুফ বলেন, স্থানীয় ইউপি সদস্যকে সাথে নিয়ে তিনি ঘটনার বিচার করেণ, কিন্তু স্থানীয় ইউপি সদস্য বিষয়টি জানেন না বলে গণমাধ্যমের কাছে জানান।
এব্যপারে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানন, তার কাছে এই বিষয়ে কোন অভিযোগ আসেনি তাই তিনি এই বিষয়ে কিছুই জানেন না ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024