
মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে চারটি রাস্তার সংস্কার কাজ উদ্বোধন হয়েছে। গাজীপুর জেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ আখতারউজ্জামানের পক্ষে ইট সলিং রাস্তাগুলো উদ্বোধন করেন, রাজাবাড়ী-প্রহলাদপুর-গোসিংগা ইউনিয়ন থেকে নির্বাচিত গাজীপুর জেলা পরিষদের সদস্য (ওয়ার্ড নং ৬) মোঃ নুরুল ইসলাম শিমুল ।
তিনি, গত ১২ ফেব্রুয়ারী গোসিংগা ইউনিয়নের কর্ণপুর শাহাবুদ্দিনের বাড়ি থেকে মুন ডাক্তারের বাড়ি পর্যন্ত, ১৩ ফেব্রুয়ারী খোজেখানী, জামাল ফকিরের বাড়ী থেকে নূর মাষ্টার বাড়ী পর্যন্ত, ১৪ ফেব্রুয়ারী মাটিয়াগাড়া থেকে কড়ইবাগ পর্যন্ত, ১৫ ফেব্রুয়ারী চাউবন পাকা রাস্তা থেকে নবী মেম্বার বাড়ী অভিমুখী রাস্তা গুলোর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, গোসিংগা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউঃ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলা উদ্দিন বাচ্চু, ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম নবী মেম্বার, ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ বাবু, ৮ নং ওয়ার্ড মেম্বার ইসমাঈল হোসেন। ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ রেহেনা আক্তার। ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ মদিনা খাতুন। ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ইউঃ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. টিপু সুলতান, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আলতাব হোসেন, ছাত্রনেতা আল-আমীন প্রমুখ।
উদ্বোধনী সভায় নূরুল ইসলাম শিমুল বলেন, “বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই আগে কি হয়েছে বা হয়নি তা না দেখে, বর্তমানে যে সব রাস্তা রয়েছে তা উন্নয়ন করব।”
উল্লেখ্য, রাস্তাগুলোর কাজ পেয়েছে- গাজীপুর জেলা পরিষদের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাকিল ট্রেডার্স।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024