
রোববার দুপুরে রংপুর নগরীর দর্শনায় অবস্থিত পল্লী নিবাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।এরশাদ বলেন, সংবিধানের পাতায় গণতন্ত্র থাকলেও দেশে নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সুশাসন নেই, দেশের মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। শিশুরা ধর্ষিত ও নির্যাতিত হচ্ছে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। প্রতিবাদ করার কেউ নেই। দেশ কতদিন এভাবে চলবে জানি না। আমরা ক্রমশ বিবেক হারিয়ে ফেলছি।
তিনি আরও বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচনে প্রতিটি ইউনিয়নে ১০/১২ জন প্রার্থী থাকে। এবার তাও নেই। ভয়ভীতি দেখিয়ে প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়েছে। ফলে এই নির্বাচনকে সুষ্ঠু বলা যায় না। জাপাকে প্রতিষ্ঠিত করতে আবার গ্রামাঞ্চলে ছুটছি। মানুষের মুখে আবার হাসি ফুটাতে জাতীয় পার্টিকে সমর্থন করার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি আসিফ শাহরিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান, মহানগর সদস্য সচিব এস এস ইয়াছির প্রমুখ।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024