
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ার সরকারি সেনারা বিদেশি মদদপুষ্ট উগ্র
সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা থেকে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র উদ্ধার করেছে।
পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলে তৈরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীও উদ্ধার করেছে
সেনারা। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশ থেকে এসব অস্ত্র ও
চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার
শর্তে একটি সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, নিরাপত্তা
বাহিনী শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালায়। সে সময়ই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী
দায়েশ ও জাবহাত ফতেহ আশ-শামের আস্তানা থেকে এসব অস্ত্র ও চিকিৎসা সামগ্রী
উদ্ধার করা হয়। ফতেহ আশ-শাম আগে আন-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে
রয়েছে ট্যাংক বিধ্বংসী রকেট বিজিএম-৭১ টো, অ্যাসাল্ট রাইফেল, মেশিনগান,
মর্টার এবং স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস। দারা প্রদেশের দারা আল-বালাদ
এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও কয়েকটি
ড্রোন উদ্ধারের এক সপ্তাহ পর এসব মার্কিন অস্ত্র ও সারমিক সরঞ্জাম উদ্ধার
করা হলো।
এছাড়া, গত ১১ ডিসেম্বর
সিরিয়ার সরকারি সেনারা দারা প্রদেশের নাসিব এলাকা থেকে উল্লেখেযোগ্য
পরিমাণ বিস্ফোরক ও মার্কিন নির্মিত ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার করে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024