
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের পরিত্যক্ত আস্তানা
থেকে আমেরিকার তৈরি উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে
সিরিয় বাহিনী। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে আমেরিকার টিওডাব্লিউ
মিসাইল, উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন কামান ও মর্টারের গোলা।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা
জানিয়েছে, গতকাল (রোববার) সরকারি সেনারা প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করে
যার মধ্যে ২৩টি র্যাপিড-ফায়ারিং ও বিমান-বিধ্বংসী স্বয়ংক্রিয়
ক্ষেপণাস্ত্র, বিপুলসংখ্যক মেশিনগানের গুলি এবং বিভিন্ন ধরনের রাইফেল ও
রকেট রয়েছে।
এছাড়া, রকেট চালিত গ্রেনেড, এক্সপ্লোসিভ রিঅ্যাকটিভ আরমার্স, হ্যান্ড গ্রেনেড, ক্যামেরা বসানো গোয়েন্দা ড্রোন এবং নাইট-ভিশন গোগলস উদ্ধার করা হয়েছে।

গত ৬ জুন সিরিয়ার সরকারি সেনারা
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে পরিচ্ছন্ন অভিযান চালায়। সে সময়ও
বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল সেনারা।
কয়েকটি সূত্র জানিয়েছে, মাটির নিচে দুটি
টানেলের মধ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উগ্র সন্ত্রাসীদের আস্তানা
থেকে এই প্রথম অস্ত্র উদ্ধার করা হয় নি বরং আগেও বহুবার এমন অস্ত্র উদ্ধার
করা হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024