টিটু সরকার।।
দৈনিক অপরাধ তথ্য পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৮ আগস্ট ২০১৬ ইং তারিখ বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউজে পালন করা হয়৷
সমাজ সংস্কার মূলক কাজে বিশেষ অবদান রাখায় দৈনিক অপরাধ তথ্য পত্রিকার সম্মাননা পেয়েছেন গাজীপুর জেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব ফারুক হোসেন ৷
তিনি একদিকে যেমন মাদক প্রতিরোধের জন্য কাজ করছেন অন্য দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৷ তারই স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সম্মাননা পেয়েছেন ৷ সমাজ সংস্কার মূলক কাজে নিরলসভাবে কাজ করার জন্য সম্মাননা দিয়েছেন দৈনিক অপরাধ তথ্য পত্রিকা ৷ রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন দৈনিক অপরাধ তথ্য পত্রিকার ক্রাইম রিপোর্টাস টিটু সরকার ৷ টিটু সরকারের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন দৈনিক অপরাধ তথ্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আলহাজ্ব দেলোয়ার হোসাইন ৷
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024