
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ার ইদলিবের আকাশে আজ ভোরে সন্ত্রাসীদের দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। সিরিয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে ড্রোন দুটি সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব থেকে লাদাকিয়ার নিকটবর্তী হামিমিম ঘাঁটির দিকে যাচ্ছিল।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাদাকিয়ার হামিমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীরা বহুবার হামলার চেষ্টা চালিয়েছে। ২০১৫ সাল থেকে রাশিয়া সিরিয় সরকারের অনুরোধে সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের কাঠামোয় দামেশককে সামরিক সহযোগিতা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে রাশিয়া হামিমিম বিমান ঘাঁটি থেকে সন্ত্রাসীদের নির্মূলে জল-স্থল এবং আকাশপথে সকল প্রকার সামরিক পদক্ষেপ চালিয়ে আসছে।
ইহুদিবাদী ইসরাইলের স্বার্থে সৌদি আরব, আমেরিকা এবং তাদের মিত্রদের মদদপুষ্ট সন্ত্রাসীরা ২০১১ সাল থেকে সিরিয়ার ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ওই সন্ত্রাসী আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে সিরিয়া ইরান এবং রাশিয়াকে সহযোগিতার আবেদন জানায়। তাদের সহযোগিতায় সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীরা নির্মূল হয়ে যায় এবং অপরাপর সন্ত্রাসীরা গোষ্ঠিও নির্মূলের পথে রয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024