
৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে
সেনা মোতায়েন করেছে সৌদি আরব, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের
সেনাদেরকে ফোরাত নদীর পূর্ব উপকূলজুড়ে মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে-
আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এসব দেশ সিরিয়ায় সেনা পাঠিয়েছে।
লেবাননের আরবি ভাষার দৈনিক পত্রিকা
আল-মানার গতকাল (রোববার) এ খবর দিয়েছে। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি
সূত্রের বরাত দিয়ে আল-মানার জানায়, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার আগেই এসব দেশ সিরিয়ায় সেনা
মোতায়েন করেছে। পত্রিকাটি আরো জানিয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এক
মাস আগে সিরিয়ায় সেনা মোতায়েন করে।

এদিকে, আল-মানার টেলিভিশন এক প্রতিবেদনে
জানিয়েছে, সিরিয়ার উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে দায়েশ
সন্ত্রাসীদেরকে ইরান ও তার প্রতিবেশী দেশ আজারবাইজান এবং আফগান সীমান্তে
পাঠানো হয়েছে। এছাড়া, কিছু সন্ত্রাসীকে উত্তর আফ্রিকা, লিবিয়া ও মিশরের
সিনাই উপদ্বীপে পাঠানো হয়। সিরিয়ার সেনাবাহিনীর কাছে মারাত্মক পরাজয়ের পর
সন্ত্রাসীদেরকে এসব এলাকায় পাঠানো হলো। আমেরিকা বহু দায়েশ সন্ত্রাসীকে
রাশিয়ার সীমান্তেও পাঠিয়েছে বলে আল-মানার জানায়।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024