
টেলর সুইফটের ফের অর্জনে পুরস্কারের মঞ্চ দাপিয়ে বেড়ালো
বলা হয়ে থাকে, পুরস্কারের মঞ্চ থেকে খালি হাতে ফেরেন না মার্কিন গায়িকা টেলর সুইফট। এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসেও রাজত্ব করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সর্বোচ্চ সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি। সর্বোচ্চ চারটি পুরস্কারও জিতে নিয়েছেন। আলোচিত গান ‘ফোর্টনাইট’ এর জন্য পেয়েছেন সেরা আর্টিস্ট আর সেরা ভিডিওর পুরস্কার।
গত রোববারে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জমকালো এক অনুষ্ঠানে ৩০ তম এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসের এই আসরটি দেওয়া হয়। এ বছর গাজা যুদ্ধের কারণে গত বছরের প্যারিস আসর স্থগিত করেছিল এমটিভি কর্তৃপক্ষ।
বর্তমানে উত্তর আমেরিকায় তাঁর ‘ইরাস ট্যুর’ চলছে টেলর সুইফটের। এজন্য অনুষ্ঠানে ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। চলতি বছর এপ্রিলে তার নতুন অ্যালবাম “দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট” প্রকাশ পায়। এই অ্যালবামের জন্য তিনি ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসেও মনোনয়ন পেয়েছেন। সেই অ্যালবামেরই গান ‘ফোর্টনাইট’ এর জন্য এমটিভি অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়েছেন তিনি । ‘ফোর্টনাইট’ গানটিতে গেস্ট আর্টিস্ট হিসাবে ছিলেন মার্কিন গায়ক পোস্ট মালোন।
এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে তিনবার সেরা শিল্পীর পুরস্কার পেয়ে রেকর্ড গড়েছেন সুইফট। এ রেকর্ডটি এর আগে দুইবার করে জিতে রেখেছিলেন কানাডিয়ান গায়ক শন মেন্ডেজ। এই আসরে সেরা আরঅ্যান্ডবি ও সেরা আফ্রিকান শিল্পী সহ সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান শিল্পী টাইলা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মার্কিন সংগীত শিল্পী রিটা ওরা। তিনি ওয়ান ডিরেকশান ব্যান্ডের প্রয়াত গায়ক লিয়াম পেইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গত মাসে মারা গেছেন পেইন। পেইনের সাথে গানও করেছেন ওরা। তিনি বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে দরদি মানুষ লিয়াম পেইন।তিনি সবসময় মানুষের পাশে ছিলেন’।
এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে এর বাইরে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার। তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে ‘এসপ্রেসো’ গানের জন্য। এর বাইরে আরো অনেকেই পুরস্কৃত হয়েছেন এই আসরে। তাদের মধ্যে আছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে, ব্ল্যাকপিংক স্টার লিসা।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024