অলিদুর রহমান অলি (গাজীপুর টঙ্গী প্রতিনিধি)।।
দূর হয়ে যাক সকল অশুভ প্রত্যয়ে দীপ্ত শুদ্ধধারার সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন’র আয়োজনে সম্প্রীতী গত শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়াম, সেগুনবাগিচা ঢাকায় প্রতিভাবান কণ্ঠশিল্পী মল্লিকার একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
মেলোডিয়াস এ সংগীতানুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহামান্য রাস্ট্রপতির সচিব ও বিশিষ্ট গীতিকবি ভূইয়া সফিকুল ইসলাম। শিল্পীকে শুভেচ্ছা জানান, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদ আল ফয়সাল, জনপ্রিয় কথাশিল্পী মঈনুউদ্দিন কাজল, কন্ঠশিল্পী ওয়াজউদ্দিন মাসুম প্রমূখ। শুভজনের সভাপতি এম আর মনজুর সভাপতিত্বে এবং শুভজন পরিচালক তরুণ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্প সংস্কৃতি জগতের আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীতশিল্পী মল্লিকা এপার এবং ওপার বাংলার জনপ্রিয় আধুনিক গান, গজল, ভজন, ঠুমরী, নজরুলসংগীত এবং শিল্পীর নিজের গাওয়া মৌলিক গানসহ বেশ কিছু গান পরিবেশন করেন। শীতের হিম শীতল সন্ধায় শিল্পী মল্লিকার গাওয়া গানের সুরের মূর্ছনায় উপস্থিত দর্শক স্রোতারা প্রতিটি গান শেষে মূর্হমুহু করতালির মাধ্যমে উচ্ছাস প্রকাশ করে। উল্লেখ্য, শিল্পী মল্লিকার ভারত ও বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ১১টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ বেতার ও টিভিসহ দেশের সবকটি টেলিভিসন ও এফএম রেডিওতে নিয়মিত গান পরিবেশন করছেন তিনি।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024