প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০১৬, ৮:১১ অপরাহ্ণ
হাতিরঝিলে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বিকাল সাড়ে তিনটার দিকে হাতিরঝিলের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. রায়হান (৭) রামপুরার একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়ত। বাবা লিটন ঠেলাগাড়ি চালক।
জানা গেছে, অন্য শিশুদের সঙ্গে খেলার সময় একটি পাজেরো গাড়ি রায়হানকে ধাক্কা দেয়। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান।ছেলের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রায়হানের বাবা লিটন ও মা লাকী আক্তার।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024