
৫২ রাজনীতি ডেস্ক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি
দিচ্ছে। আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা
ঘোষণা করা হবে।
আজ
(রোববার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক
কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সেতুমন্ত্রী বলেন, আজ (রোববার)
দেওয়া হচ্ছে দলের মনোনয়ন। আমরা জোটের কাছে অঙ্গীকার করেছি- একসঙ্গে
প্রার্থিতা ঘোষণা করব। সে কারণে আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জোটসহ সব
প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ওইদিন কোনো কারণে আনুষ্ঠানিক ঘোষণার সময়
পরিবর্তন হলেও তারিখ পরিবর্তন হবে না।
আওয়ামী
লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা আজকে চিঠি নিচ্ছেন, প্রত্যেকের সই করা
উইথড্রল লেটার আছে। যারা চিঠি নিয়ে যাচ্ছেন প্রয়োজন হলে সেখান থেকেও
শরিকদের আসন ছেড়ে দেওয়া হবে। শরিকদের জন্য ৬০, ৬৫ বা ৭০ আসন ছাড়া হতে পারে।

ওবায়দুল কাদের বলেন, কোনো কোনো আসনে
মনোনয়নের চিঠি দুটিও দেয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি
বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে
দলের প্রার্থী বিবেচনা করা হবে।
তিনি
বলেন, যারা মনোনয়ন পাননি, তারা বিক্ষুব্ধ হতেই পারেন। তবে আমাদের কাছে
সার্জারিও আছে, মেডিসিনও আছে। হোমিওপ্যাথিও আছে অ্যালোপাথিও আছে।
এ
সময় বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ
করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ
করতে চাইছে। এজন্য পুলিশের বিরুদ্ধে বিষোদগার করছে। এ কারণে নির্বাচন
কমিশনে নানা অভিযোগ দিচ্ছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপির পরাজয়ের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচনে হেরে যাবে বলে পুলিশ, প্রশাসন, ইসি সবাইকে টার্গেট করছে।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
৩০
ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮
নভেম্বর; কার্যত তার আগেই জোট-মহাজোটগুলোর আসন ভাগাভাগি চূড়ান্ত করতে হবে।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024