প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০১৬, ৯:২০ অপরাহ্ণ
৫০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

৫২ জাতীয় ডেস্ক।।
রাজধানীর বিজয়নগর এলাকায় প্রায় পঞ্চাশ কোটি মূল্যমানের অবৈধ দখলকৃত সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার সকালে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন অভিযান চলাকালে উচ্ছেদস্থল পরিদর্শন করেন। সকাল ছয়টা হতে শুরু হওয়া এ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসনের রেভিনিঊ ডেপূটি কালেকটর খন্দকার মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রমনা সার্কেল শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর সার্কেল তোফাজ্জল হোসেন ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলাম জানান, অবৈধ দখল হতে উদ্ধারকৃত এ ভূমি সরকারের রমনা মৌজার ১নং খাস খতিয়ানের ১৭০৯ নং দাগের অন্তর্ভুক্ত। সিএস আরএস ও সিটি জরিপে এটি সরকারের নামে। ঢাকা জেলা প্রশাসনের সরকারী জমি উদ্ধারের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। জেলাধীন সকল বেদখলকৃত সরকারি জমি উদ্ধার করার কার্যক্রম চলমান থাকবে।
ঢাকা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেকটর খন্দকার মুশফিকুর রহমান জানান , ঊদ্ধারকৃত এ মহামূল্যবান ভূমিতে রমনা সার্কেলের জন্য ভূমি অফিস নির্মান করা হবে।
উদ্ধারকৃত ভূমিতে জেলা প্রশাসনের স্থাপনা নির্মাণের কার্যক্রম শুরু করা হয়েছে। অভিযান পরিচালনায় সহায়তা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব-৩। জেলা প্রশাসনের রাজস্ব দপ্তরের প্রায় পঞ্চাশজন কর্মকর্তা কর্মচারী উচ্ছেদ অভিযানে সহায়তা করে। অভিযান পরিচালনাকালে স্থানীয় ব্যাক্তিবর্গ, নেতৃবৃন্দ, সংবাদমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ আব্দুল আজিজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : হাউজ নং - ৬, রোড নং - ১০, সেক্টর - ১০, উত্তরা ঢাকা।
Copyright © www.nch52.com all rights reserved.- 2024