**বাফুফে নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ**
গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার বাফুফে নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও সদস্যসহ মোট ২১টি পদের জন্য নির্বাচন করবে ৫০ জন প্রার্থী।
সভাপতি পদে আছেন ২ জন, সিনিয়র সহসভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৬ জন আর সদস্য পদে ৪০ জন।
এর আগে মোট ৫২টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে সভাপতি প্রার্থী মো. শাহাদাত হোসেন ও সহসভাপতি প্রার্থী সাবেক ফুটবলার ইকবাল হোসেন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
আজ আপত্তি জানানোর শেষ দিনে একটি আপত্তি দাখিল করা হয়েছে। শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর মোজাম্মেল হক, বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তারের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি দিয়েছেন।
তবে নির্বাচন কমিশন মোজাম্মেল হকের আপত্তিকে খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, আগের নির্বাচনগুলোতেও মাহফুজা আক্তার ব্রাকেটের মধ্যে ‘কিরন’ নামটি লিখেছিলেন।
**বাফুফে নির্বাচনের ৫০ জন প্রার্থী:**
**সভাপতি প্রার্থী (২ জন):**
১. এ এফ এম মিজানুর রহমান
২. তাবিথ আউয়াল
**সিনিয়র সহসভাপতি প্রার্থী (২ জন):**
১. তরফদার মো. রুহুল আমিন
২. মো. ইমরুল হাসান
**সহসভাপতি প্রার্থী (৬ জন):**
১. ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম
২. মো. ওয়াহিদউদ্দীন চৌধুরী
৩. মো. নাসের শাহরিয়ার জাহেদী
৪. মো. শফিকুল ইসলাম মানিক
৫. সাব্বির আহম্মেদ আরেফ
৬. সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির
**সদস্য প্রার্থী (৪০ জন):**
১. আ ন ম আমিনুল হক মামুন
২. আমীরুল ইসলাম (বাবু)
৩. ইমতিয়াজ হামিদ (সবুজ)
৪. এ কে এম নুরুজ্জামান
৫. এ বি এম মঞ্জুরুল আলম দুলাল
৬. কামরুল হাসান হিলটন
৭. খন্দকার রকিবুল ইসলাম
৮. জসিমউদ্দিন খান খসরু
৯. জাকির হোসেন চৌধুরী
১০. টিপু সুলতান
১১. তাসমিয়া রেজোয়ানা
১২. দেলোয়ার হোসেন
১৩. বিজন বড়ুয়া
১৪. মহিদুর রহমান মিরাজ
১৫. মানস চন্দ্র দাস (ধলু)
১৬. মাহফুজা আক্তার (কিরন)
১৭. মাহমুদা খাতুন
১৮. মো. আবদুল হাফিজ
১৯. মো. আমের খান
২০. মো. ইকবাল হাসান (জনি)
২১. মো. ইকবাল হোসেন
২২. মো. ইয়াকুব আলী
২৩. মো. ইখলাছ উদ্দীন
২৪. মো. গোলাম গাউছ
২৫. মো. ছাইদ হাছান কানন
২৬. মো. মঞ্জুরুল করিম
২৭. মো. মাহবুবুর রহমান
২৮. মো. মাহি উদ্দিন আহমদ (সেলিম)
২৯. মো. রিয়াজ উদ্দিন
৩০. মো. শাহাদাত হোসেন
৩১. মো. শাহীন হাসান
৩২. মো. সফিকুল আজম ভূঁইয়া
৩৩. মো. সাইফুর রহমান মনি
৩৪. মোহাম্মদ নজরুল ইসলাম
৩৫. রওশন আক্তার হায়দার (ডেইজী জাফর)
৩৬. শাকিল মাহমুদ চৌধুরী
৩৭. সত্যজিৎ দাশ রুপু
৩৮. সাখাওয়াত হোসেন ভু্ঞাঁ
৩৯. সৈয়দ মুহম্মদ শহীদুল ইসলাম