অনলাইন পোর্টাল ‘স্বাধীন বার্তা’য় প্রকাশিত ‘গৃহবধূকে ভরণপোষণ না দিয়ে তাড়িয়ে দেওয়া’ শীর্ষক একটি প্রতিবেদন নিয়ে বিতর্ক উঠেছে। প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নাঈম।
এক ভিডিও বিবৃতিতে নাঈম বলেন, ওই সংবাদে বাস্তবতার কোনো প্রতিফলন নেই। তিনি অভিযোগ করেন, ঘটনাটি সম্পূর্ণ কল্পিত এবং তা সাংবাদিকতার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। পাশাপাশি, প্রতিবেদনে ব্যবহৃত নাঈম এর ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে মন্তব্য করেন তিনি।
নাঈম আরও দাবি করেন, ‘স্বাধীন বার্তা’ একটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম, যা নিয়মিত যাচাইবিহীন তথ্য ছড়ায়। এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট পরিবেশনের জন্য তিনি পোর্টালটির কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ অভিযোগের বিষয়ে ‘স্বাধীন বার্তা’ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সম্পাদক ও প্রকাশক তরিকুল ইসলাম বলেন, প্রকাশিত সংবাদটি আমার নয় এটা কেউ এ আই দিয়ে আমার প্রত্রিকার সুনাম নষ্ট করছে আমি এর নিন্দা প্রতিবাদ জানাই। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনা চলছে।