৫২ অর্থনীতি ডেস্ক||
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের শিল্প এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো ১ ও ২ জুলাই খোলা থাকবে।
বৃহস্পতিবার এক নির্দেশনায় এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।ঈদ উপলক্ষে ব্যাংকসহ দেশের সব সরকারি অফিসে ১ থেকে ৯ জুলাই ছুটি থাকবে। তবে শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার সুবিধার্থে দেশের শিল্প এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো ১ ও ২ জুলাই খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।