৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার পুনর্গঠনে সহায়তার জন্য তার দেশ নয় বরং সৌদি আরব অর্থ দেবে। তবে বাস্তবতা হচ্ছে- সিরিয়াকে ধ্বংসস্তুপে পরিণত করেছে যেসব সন্ত্রাসী তাদের বেশিরভাগই ছিল সৌদি আরব ও মার্কিন মদদপুষ্ট।
প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার এক টুইটার পোস্টে বলেছেন, “সিরিয়ার পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে আমেরিকার পরিবর্তে এখন সৌদি আরব রাজি হয়েছে। দেখুন, এটা কী অনেক বেশি চমৎকার বিষয় নয় যখন পাঁচ হাজার কিলোমিটার দূরের দেশ আমেরিকার পরিবর্তে ধনী একটি রাষ্ট্র তাদের প্রতিবেশী দেশকে পুনর্গঠনের জন্য সাহায্য করবে!”

২০১১ সালে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরু হয়। সেই থেকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং তাদের আঞ্চলিক মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং কাতার এসব সন্ত্রাসীকে মদদ দিয়েছে। তবু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশ গঠনের জন্য পশ্চিমা দেশগুলো কিংবা সৌদি আরবের কাছ থেকে কোনো অর্থ নেবে না