৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তে গোলাগুলিতে ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ২০ জন মুখোশধারী তাজিকিস্তানের একটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে এক সীমান্ত রক্ষী ও এক পুলিশ সদস্য প্রাণ হারায়। এরপর পাল্টা গুলিতে ১৫ হামলাকারী নিহত হয়। বাকি পাঁচ হামলাকারীকে আটক করা হয়েছে।
তাজিকিস্তান সরকার হামলাকারীদের বিষয়ে তারা আর কোনো তথ্য দেয়নি, তবে ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।
তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে গোলাগুলির এ ঘটনা ঘটে।