৫২ মফস্বল ডেস্ক||
ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুর অংশে হঠাৎ আগুনে পুড়ে গেছে ভিআইপি পরিবহনের একটি বাস।
শুক্রবার সকাল ৮টার দিকে মহানগরীর বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী বাসটির আগুন নেভায়। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, শুক্রবার সকালে বড়বাড়ি এলাকায় ঢাকা থেকে গাজীপুরগামী বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।বাসের ওয়্যারিং থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরে তা ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।