ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯ পালিত হয়েছে শুক্রবার সকালে পুলিশ লাইন্স কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোকতার হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।
এ সময় বক্তব্য রাখেন কোষ্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মঈনউদ্দিন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ সানাউল হক, এনএসআই উপ-পরিচালক একেএম মোকলেসুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, ভোলা চেম্বার অব কর্মাসের পরিচালক সফিকুল ইসলাম, , মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অবিনাশ নন্দী, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায়, জেলা আনসার ভিডিপির কমান্ডার সাজ্জাদ হোসেন, ভোলা সদর থানার ওসি ছগির মিঞা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার পুলিশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের সাহসিকতা ও কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করছে। পুলিশ যেন আরো সুনাম অর্জন করতে পারে সে লক্ষে সবাইকে কাজ করতে হবে। ভোলার পুলিশ অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাফিন আহমদের সঞ্চালচনায় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ ভোলা জেলার সকল থানার ওসি ও পুলিশের কমর্কতা ও বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সময় পেশাগত কাজের সময় মৃতবরনকারী পুলিশ সদস্য প্রেম কুমার, টিপু সুলতান, ইউসুফ আলী, বরুন কুমার, আফজাল হোসেন ও সেলিম সিকদারের পরিবারের সদস্যদের মাঝে সনদ ও উপহার তুলে দেন অতিথিরা।
পুলিশ সুপার মোকতার হোসেন (পিপিএম) নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ভোলার পুলিশ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। আমি ভোলাতে যোগদানের পর মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ সকল অপরাধ দমনে কাজ করছি। আমরা নিয়মিত শুদ্ধ অভিযান চালাচ্ছি। মাদক দমনে রাজনৈতিক ও সাংবাদিকসহ সবার সহযোগীতা আহ্বান করেন তিনি।