সারোয়ার হোসেন, ৫২ সাপাহার নওগাঁ প্রতিনিধি।।
সাপাহারে দাদন ব্যবসাহীদের কবলে পড়ে সবকিছু হারিয়ে পথে নেমেছে দুলালী নামে এক অসহায় গৃহনী।
সাংবাদিকদের নিকট দায়েরকৃত লিখিত আবেদন সূত্রে জানা যায় সাপাহার লালমাটিয়া পাড়ার জাহাঙ্গীর এর স্ত্রী দুলালী (৩৩) ছয় মাস পূর্বে গর্ভবতী কালে সন্তান প্রসবের সময় অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসা ও সিজার করার জন্য দাদন (সুদ) ব্যবসায়ী সাপাহার উকিলপাড়া গ্রামের অনিল এর স্ত্রী পুষ্প (৩২) নিকট হতে পনের হাজার টাকা, সুনিল এর স্ত্রী হরিদাসী(৩৫) নিকট হতে সাত হাজার টাকা,ফিরুজের স্ত্রী মায়া (৩৬)এর নিকট হতে সাড়ে পাঁচ হাজার টাকা,গোবিন্দের স্ত্রী স্বরসতী এর নিকট হতে ছয় হাজার টাকা ও সাপাহার লাল মাটিয়া পাড়ার সংকরের স্ত্রী লক্ষি এর নিকট হতে তিন হাজার টাকা দাদন(সুদ) হিসাবে গ্রহন করে মূল টাকার দ্বিগুন দেয়ার পরও দাদন(সুদ) ব্যবসায়িরা ওই গৃহনীর নিকট হতে সুদের সুদ এর সূত্র ধরে আরো দ্বিগুন টাকা দাবি করে।স্বামী মানসিক ভারসাম্যহীন দুলালীর সংসারে অভাব অনটন আর অসহায় হওয়ায় তাদের দাবি পুরন করতে না পারায় দাদন(সুদ) ব্যবসায়ীরা তার উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে।যার ফলে দুলালী বিভিন্ন মহলে ধর্ন্য দিয়ে কাজ না হওয়ায় অবশেষে সাপাহার রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের নিকট লিখিত আবেদন এর মাধ্যমে অবগত করেছে। এ বিষয়ে দাদন(সুদ) ব্যবসায়ী পুষ্প ও হরিদাসীর সাথে কথা হলে সাপাহারে অনেক লোক দাদন(সুদ) ব্যবসায় জড়িত আছে আমরা করলে দোষ কি বলে সাংবাদিকদের জানান।