রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিনসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি হামিদ।
স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময়ও আবদুল হামিদকে চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়েছে। সেসময় সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতেন তিনি।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবদুল হামিদ সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েও চিকিৎসা নিয়েছেন।