মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার মামলার পর অভিযুক্ত রাসেলকে ঘিরে বন দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

 

মামলায় জামিনে এসে আবারো সাংবাদিককে হত্যার হুমকি!

গাজীপুরে জেলা প্রশাসকের (ডিসি) খতিয়ানভুক্ত সরকারি জমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া দৈনিক নয়া দিগন্ত-এর জয়দেবপুর প্রতিনিধি আব্দুল আজিজ চিকিৎসা শেষে শনিবার (২৭ জুন) রাতে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় যুবদল নেতা আরাফাত রহমান রাসেলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার সহযোগী হিসেবে আরো ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

বারুইপাড়া মৌজার এক নম্বর খাস খতিয়ানের সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন বহুতল ভবন! পাশেই সংরক্ষিত বনভূমি থাকলেও ডিমারগেশন ছাড়াই মোটা অংকের উৎকোচ নিয়ে অনুমোদন দেয়ার অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে!

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে ২৭ তারিখে মামলা রুজু করা হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ পরে ২৯ জুন (সোমবার) আদালত থেকে জামিন নিয়ে এসে আবারো সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক আব্দুল আজিজ।

এর আগে সরকারি জমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আব্দুল আজিজ হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এদিকে মামলা দায়েরের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে আরাফাত রহমান রাসেলের বিরুদ্ধে বনভূমি দখল, অবৈধ বসতি স্থাপন, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, বারুইপাড়া বিটের বারুইপাড়া মৌজার এসএ ১৭১১ ও আরএস ৩৭৪৯ নম্বর দাগে প্রায় ছয় একর সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে ‘খাসপাড়া’ নামে অবৈধ বসতি গড়ে তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই এলাকায় অপরাধচক্রের সদস্যদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে।

 

সংরক্ষিত বনভুমির প্রায় ২ কোটি টাকা মূল্যের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন রাসেল।

আরও অভিযোগ রয়েছে, রাসেলের সহযোগীরা বারুইপাড়া মৌজার এক নম্বর খাস খতিয়ানের আরএস ৪২৯৮ নম্বর দাগের প্রায় ১২৫ শতাংশ সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করে সেখান থেকে প্রতি মাসে বিপুল অঙ্কের ভাড়া আদায় করা হচ্ছে। একইভাবে রাজেন্দ্রপুর পশ্চিম বিটের আওতায় আল-আকসা মসজিদসংলগ্ন সংরক্ষিত বনভূমির বিভিন্ন অংশ দখল করে একাধিক ব্যক্তির কাছে ঘর নির্মাণের সুযোগ করে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ব্যক্তি মালিকানাধীন জমিতে ভবন নির্মাণের ক্ষেত্রেও বন বিভাগের ডিমারকেশনকে কেন্দ্র করে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে।

এলাকাবাসীর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন ঘটনায় প্রভাব বিস্তার করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করা হয়। সেই অর্থের প্রভাবে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেছেন অনেকে।

রাসেলের রাজনৈতিক পরিচয় নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক।

বন বিভাগের একাধিক সূত্রের দাবি, রাসেলের বিরুদ্ধে অতীতে বন আইনে একাধিক মামলা হয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, বারুইপাড়া ও রাজেন্দ্রপুর পশ্চিম বিটের কিছু অসাধু বন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে বনভূমি দখল, ঘর নির্মাণ এবং অবৈধ অর্থ লেনদেনের একটি চক্র সক্রিয় রয়েছে।

সরকারি খাস খতিয়ানের জমির জবরদখলের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সোহেল রানা জানান, সম্প্রতি দৈনিক নয়া দিগন্তে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের নজরে এসেছে আমরা এই জমিটির অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য অতি শীঘ্রই ব্যবস্থা নেব এ বিষয়ে মাননীয় জেলা প্রশাসকও অবগত আছেন।

বনভূমি জবরদখলের বিষয়ে ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক (সিএফ) মোঃ ছানাউল্যা পাটওয়ারী বলেন, আরাফাত রহমান রাসেলের জবরদখলের বিষয়ে আমরা তথ্য পেয়েছি আমরা তথ্যের ভিত্তিতে অতি শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে সংরক্ষিত বনভূমির জায়গা জবরদখল পুনরুদ্ধারের ব্যবস্থা নেব এবং এই জবরদখলের পেছনে যদি আমার কোন স্টাফ যুক্ত থাকে এবং তার যথাযথ প্রমাণ পাই তাহলে বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

এ বিষয়ে অভিযুক্ত আরাফাত রহমান রাসেলের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সাংবাদিকের ওপর হামলা এবং সরকারি জমি ও বনভূমি দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিক নেতারা।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930