এনআরবি ব্যাংক পি এল সি “গ্রামীণ গৃহ ঋণ” প্রকল্প নিয়ে জনসাধারণের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আজ ২২জুলাই (মঙ্গলবার ) হোতাপাড়া, ভবানীপুর ও টাইলস মার্কেট এলাকায় জনসংযোগের আয়োজন করে এনআরবি ব্যাংক পি এল সি হোতাপাড়া শাখা, গাজীপুর।

হোতাপাড়া ব্রাঞ্চের নিচ থেকে ব্যানার নিয়ে জনসংযোগে এনআরবি ব্যাংক পিএলসি হোতাপাড়া শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
হোতাপাড়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আনাছ আলী বলেন, শহর-নগর ও গ্রাম বাংলার গ্রামীণ জনপদের বাসিন্দাদের সেমি পাকা / পাকা বাড়ি মালিকানার স্বপ্নপূরণে এনআরবি ব্যাংক নিয়ে এলো “গ্রামীন গৃহঋণ” প্রকল্প।

ব্যবসায়ীদের নিকট এনআরবি ব্যাংক গ্রামীণ গৃহঋণ প্রকল্পের লিফলেট বিতরণ করছেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আনাছ আলী।
এ প্রকল্পের আওতায় এই বিশেষ ঋণ সুবিধা পাবেন শহর, শহরতলী এমনকি ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসকারী স্থানীয় বাংলাদেশি সহ প্রবাসীরা।
ব্রাঞ্চ ম্যানেজার আরো জানান, আজ সকাল থেকেই হোতাপাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এবং দোকানগুলোতে আমাদের এই “গ্রামীন গৃহঋণ” প্রকল্প নিয়ে জনসাধারণের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংকের সকল স্টাফ কর্মকর্তা-কর্মচারী লিফলেট বিতরণ ও র্যালির আয়োজন করেছি।
টাইলস মার্কেট এলাকায় জনসংযোগে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জনসাধারণ
এতে জনসাধারণের মাঝে ভালো আগ্রহ সৃষ্টি হয়েছে, যারা সেমি পাঁকা অথবা পাকা বাড়ি নির্মাণের স্বপ্ন দেখছেন কিন্তু অর্থের জন্য নির্মাণ করতে পারছেন না তাদের স্বপ্নপূরণে এনআরবি ব্যাংক “গ্রামীণ গৃহঋণ” প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এনআরবি ব্যাংক ‘হোতাপাড়া ব্রাঞ্চ’ “গ্রামীণ গৃহ ঋণ” নিতে আগ্রহী সকলকে সার্বিকভাবে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।