আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের গাজীপুর সদর উপজেলার আহবায়ক হালিম সিকদারের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল ও গাছ লুটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ডাঃ রবিউল হাসান জানান, আমার বাবা ৩নং ডগরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বিগত ৪৮ বছর পূর্বে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি মৌজায় আরএস ২৫২নং খতিয়ানের ৫৭৬ দগে ৫৫.৭৫ শতাংশ জমি সাফকাবলা দলিল মুলে ক্রয় করে ভোগ দখল করেন । পরে বাবার মৃত্যুর পর আমরা উক্ত জমির ওয়ারিশ সূত্রে মালিক হয়ে নিজেদের নামে খারিজ করে সরকারকে নিয়মিত খাজনা দিয়ে জমি ভোগ দখল করে জমিতে আকাশমনি গাছের বাগান করি।
পরে গত বছরের ৯ মার্চ স্থানীয় মৃত আঃ করিমের ছেলে আঃ বারিক, মেয়ে জোসনা, আনোয়ারা ও জহুরা খাতুন উক্ত জমির মালিকানা দাবি করে জোর পূর্বক দখলে আসার চেষ্টা করেন পরে এই বিষয়ে আইনগত সহায়তা চেয়ে গত বছরের ২০ মে আদালতে নালিশি মামলা করি যাহা চলমান। এমতাবস্থায় গত ২ মে আঃ বারিকের পক্ষ হয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের গাজীপুর সদর উপজেলার আহবায়ক হালিম সিকদারের নেতৃত্বে যুগ্ন আহবায়ক সাহিদ আলম, মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল সিনিয়র সহ সভাপতি ফরমান ও সদস্য জুয়েল সহ লোকজন নিয়ে এসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার জমির গাছ কেটে লুট করে নিয়ে যায় ও জমি দখলের চেষ্টা করে। পরে খবর পেয়ে আমরা গেলে আমাদের উপর হামলা করে ও মেরে ফেলার হুমকি দেয় ।
এই বিষয়ে অভিযুক্ত হালিম সিকদার জানান, আমি কোন রাজনৈতিক প্রভাব বিস্তার করিনি উক্ত জমিটি আমার চাচার ওয়ারিশি সম্পত্তি চাচা ঘটনার দিন উক্ত জমিতে গাছ কাটতে গেলে তারা বাধা দেয় পরে আমি সেখানে যাই।